বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

দেশে করোনা আক্রান্ত ও মৃত্যু বেড়েছে। আপডেট - ২৮/১০/২০২০।

 দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়ে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার যা ছিল ২০ জন। আর এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৬১০ জন। বুধবার ( ২৮ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে ১২ হাজার ৫০৬টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু নিয়ে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৩৫৭টি। এ নিয়ে দেশে মোট ২২ লাখ ৯৬ হাজার ৩২১টি নমুনা পরীক্ষা করা হলো। নমুনা পরীক্ষার তুলনায় নতুন করে শনাক্তের হার ১২ দশমিক ০৮ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তসহ দেশে মোট আক্রান্ত ৪ লাখ ৩ হাজার ৭৯ জন। মোট পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৭ দশমিক ৫৫ শতাংশ। নতুন মৃত্যু ২৩ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ৪ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.৪৫ শতাংশ।


মৃতদের মধ্যে ২১ জন হাসপাতালে ও ২ জন বাড়িতে মারা গেছেন। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ৫১৩ জন মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৭ দশমিক ০১ শতাংশ এবং ১ হাজার ৩৪৮ জন নারী মৃত্যুবরণ করেছেন যা ২২ দশমিক ৯৯ শতাংশ। তবে এ সময়ে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬১০ জন। সবমিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৭৩৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৩২ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নতুন করে করোনায় মৃত ২৩ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব ৩ জন, চল্লিশোর্ধ্ব ২ জন, পঞ্চাশোর্ধ্ব ২ জন এবং ষাটোর্ধ্ব ১৬ জন রয়েছেন। বিভাগ অনুযায়ী, নতুন করে করোনায় মৃত ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন ও খুলনা বিভাগে ১ জন ও রংপুর বিভাগে ১ জন রয়েছেন।

করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৪ কোটি ৪২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ কোটি ২৪ লাখের বেশি।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে বিভিন্ন মেয়াদে ছুটি বাড়িয়ে সর্বশেষ ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ছিল। দেশের ইতিহাসে দীর্ঘ এ ছুটির পর স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে থেকে অফিস-আদালত খোলা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলছে গণপরিবহনও।

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

জনগণের ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এম পি নুরুজ্জামান বিশ্বাস


জনগণের ভালোবাসায় আমি সিক্ত হলাম। জনগণের এই ভালোবাসা আমি জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে উৎসর্গ করছি।’ মঙ্গলবার বিকেলে পাবনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস শপথ গ্রহণ শেষে নিজ বাড়ি ঈশ্বরদী আসার পথে মুলাডুলিতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত গণসংবর্ধনা উপলক্ষে আয়োজিত সভায় একথা বলেছেন। 

তিনি আরো বলেন, ঈশ্বরদী ও আটঘোরিয়ার মানুষ বঙ্গবন্ধুর নৌকার প্রতি ভালোবাসা থেকে আমাকে গুরুদায়িত্ব প্রদান করেছেন। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এলাকার উন্নয়নে নিজের জীবনকে উৎসর্গিত করার শপথ নিয়েছি। অল্পদিনের মধ্যেই এখানকার উন্নয়ন কর্মকান্ড গতিশীল হবে জানিয়ে তিনি বলেন কোন অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূল করে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত করবো। কোন নারী নির্যাতনকারী ও ধর্ষকের স্থান ঈশ্বরদীর মাটিতে হবে না বলে তিনি জানিয়েছেন।

মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক মালিথার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রশীদুল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, ঈশ্বরদী ও আটঘোরিয়ার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দলীয় ও অংগ সংগঠনের নেতা-কর্মী এবং  হাজার হাজার সাধারণ জনগণ এসময় উপস্থিত ছিলেন।

গণসংবর্ধনা শেষে প্রায় দুই সহস্রাধিক মোটর সাইকেল ও শতাধিক গাড়ি বহরের শোভাযাত্রা সহকারে নূরুজ্জামান বিশ্বাস এমপিকে ঈশ্বরদীতে নিয়ে আসা হয়। বিশ্বাসের আগমন উপলক্ষ্যে রাস্তার বিভিন্ন স্থানে ও মোড়ে মোড়ে শোভামন্ডিত তোরণ নির্মাণ করা হয়। স্থানীয় সাধারণ মানুষ তোরণের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নতুন এমপিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।


দেশে করোনা আক্রান্ত ও মৃত্যু বেড়েছে। আপডেট - ২৮/১০/২০২০।

  দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়ে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার যা ছিল ২০ জন। আর এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হ...